Loading...

Mission & Vision

Our

Mission & vision

Mission:

আস্সালামু আ'লাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।

আমরা বিশ্বাস করি, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং ছাত্রছাত্রীর সর্বাঙ্গীন বিকাশের প্রতিটি দিকেই সমান গুরুত্ব দেওয়া জরুরি। সে লক্ষ্যেই আমাদের প্রতিষ্ঠানে থাকবে নিম্নোক্ত অনন্যতা:

✅জেনারেল ও মাদ্রাসা শিক্ষার সমন্বিত পাঠক্রম – আধুনিক ও ধর্মীয় শিক্ষার মেলবন্ধনে এক অভিনব শিক্ষা পরিবেশ।

✅কারিগরি ও কম্পিউটার শিক্ষা – প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশেষায়িত প্রশিক্ষণ।

✅ স্বাস্থ্যবান্ধব ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবস্থা – শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে গড়ে তোলা অত্যাধুনিক টয়লেট সুবিধা।

✅সাপ্তাহিক স্বাস্থ্য পরীক্ষা – শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে সপ্তাহে একবার স্বাস্থ্য পরীক্ষা।

✅সার্বক্ষণিক চিকিৎসক তত্ত্বাবধান – যেকোনো স্বাস্থ্য সমস্যা সমাধানে প্রতিষ্ঠানে নির্ধারিত মেডিক্যাল বিশেষজ্ঞের উপস্থিতি।

✅মনোবিজ্ঞানীর নিয়মিত পরামর্শ – শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আবেগগত বিকাশে পেশাদার মনোবিজ্ঞানীর সহায়তা।

 

Why institute of the Holy Quran will be your first CHOICE:

• Language Focus:

It will emphasize the learning of Bangla, English, and Arabic, recognizing the importance of multilingualism.

• Islamic Studies:

Core subjects like Quranic recitation (hifz), Arabic language, and Islamic Studies (covering various aspects of Islamic faith) will be typically included.

• Modern Subjects:

Integration of modern subjects like Math, Science, English Language and Literature, and Social Studies will be a common feature, fostering critical thinking and a global perspective.

• Holistic Development:

The curriculum will aim to develop students intellectually, spiritually, and socially, preparing them for both religious and secular careers.

Vision:

Institute of the Holy Quran” বিশ্বমানের একটি মাদ্রাসা হিসেবে এমন একটি জ্ঞাননির্ভর সমাজ গঠনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে শিক্ষার্থীরা কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে উঠবে ঈমান, আখলাক ও আদর্শে পরিপূর্ণ নেতৃত্বশীল প্রজন্ম হিসেবে; যারা আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও বৈশ্বিক বাস্তবতাকে দীনি চেতনায় রূপান্তর করে জাতি ও বিশ্বসভায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।


It will be a center of excellence committed to delivering world-class education for your children.


আমাদের মাদ্রাসার মূলনীতি হচ্ছে- ‘Read, Reflect, Rise-In the Light of Islam.’

মূল্যবোধ (Core Values):

  1. তাওহীদ ও সুন্নাহ
    –
    কুরআন ও রাসূল ﷺ এর সুন্নাহর ভিত্তিতে জীবনের প্রতিটি দিক পরিচালিত হবে।
  2. আখলাক ও আমানতদারি
    –
    শিক্ষার্থী ও শিক্ষক সকলের মধ্যে খালিস নীতি, চরিত্র ও দায়িত্ববোধের চর্চা থাকবে।
  3. জ্ঞান ও গবেষণা
    –
    দীনি ও দুনিয়াবি জ্ঞানের ভারসাম্যপূর্ণ সমন্বয়ের মাধ্যমে একটি চিন্তাশীল, গবেষণাভিত্তিক ও উদ্ভাবনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে; যা শিক্ষার্থীদের বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে।
  4. আন্তর্জাতিকতা ও সহনশীলতা
    –
    বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, জাতি ও চিন্তার প্রতি সম্মান বজায় রেখে বৈশ্বিক নেতৃত্ব গঠনে প্রস্তুত করা হবে।
  5. সেবা ও সমাজকল্যাণ
    –
    মানুষ ও সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত রেখে নিষ্ঠার সঙ্গে সেবা প্রদানে উৎসাহী একটি দায়িত্বশীল সমাজ গড়ে তোলা হবে।
  6. নেতৃত্ব ও দায়িত্ববোধ
    –
    প্রত্যেক শিক্ষার্থীকে নেতৃত্বগুণ ও দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবে প্রস্তুত হবে।

আমরা চাই- "To nurture a generation enlightened by the Qur'an, empowered with modern knowledge, and equipped with practical life skills and leadership."